
জেলেদের নৌকা-ট্রলার নিরাপদে রাখার দাবীতে মানববন্ধন করেছে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
৫ই মার্চ বেলা ১১টায় ভোলা সদর উপজেলার ইলিশা মাছঘাট এলাকায় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সহযোগিতায়, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন এর আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ইলিশা-রাজাপুরের কয়েকশ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নিয়েছে।
জেলেরা জানান, খাল না থাকায় সিসি ব্লকের পাশে নদীতে নৌকা-ট্রলার অনিরাপদে রাখার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলেদের নৌকা-ট্রলার নিরাপদে রাখতে অতিদ্রুত একটি খাল খননের দাবী তুলেন তারা।
এ সময় বক্তব্য রাখেন সাহাব-উদ্দিন ফরাজী, আরিফুর রহমান, আলাউদ্দিন ফরাজীপ্রমুখ।