
দশদিনের ব্যবসায়ীক কাজে মিশর-বাহরাইন ও শ্রীলঙ্কায় যাচ্ছেন মানবিক মানুষ আলহাজ্ব আবুল কাশেম।
বৃহস্পতিবার সকাল ১০টায় সৌদি আরবের রিয়াদ থেকে মিশরের কায়রোর উদ্দেশ্য রওনা দিবেন তিনি।
ব্যবসার কাজের পাশাপাশি এ তিন দেশের দৃশ্যমান দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করার কথা রয়েছে।
জানা গেছে, আবুল কাশেম সৌদি আরব থেকে প্রথমে মিশরের কায়রো শহরে যাবেন, সেখানে তিনদিন থেকে পরবর্তীতে বাহরাইনে ২দিন ও শ্রীলঙ্কায় ৩দিন থেকে সৌদি আরবে ফিরবেন৷
উল্লেখ : আবুল কাশেম মাতাব্বর দীর্ঘ দুই যুগের বেশি সৌদি আরবে আছেন। তিনি ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদীর সন্তান। মানবিক কাজে স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে দাড়িয়ে ভোলায় সুপরিচিত অর্জন করেছেন তিনি।