
প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত সময় কাটাচ্ছে বিজেপি চেয়ারম্যান ও বিএনপি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলা সদর-১ আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৫৬৭।
এ আসন থেকে ২০০৮ সালে চারদলীয় জোট থেকে ধানের শীষের প্রতিকে নির্বাচিত হয়েছেন আন্দালিব রহমান পার্থ।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হলেও তিনি এবার লড়ছেন নিজস্ব প্রতিক গরু'র গাড়ীতে।
আন্দালিব রহমান পার্থ'র বাবা প্রাক্তন মন্ত্রী ও ঢাকা সির্টি মেয়র নাজিউর রহমান মঞ্জুর জনপ্রিয়তা এবং নিজের সততায় ভোলা সদর উপজেলার ভোটাররা তাকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।
ব্যারিস্টার পার্থ ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় গণসংযোগ এবং কর্মী সভার মাধ্যমে ভোটারদের পক্ষে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পার্থ'র পাশাপাশি তার মা শেখ রেবা রহমান ও স্ত্রী-কন্যাসহ ছোট ভাই অঞ্জন ও বিরতিহীন প্রচারণা চালাচ্ছে।
এমপি নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন এবং গ্যাস ভিত্তিক শিল্প-কারাখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন পার্থ।