
ভোলা সদর হাসপাতালে ভর্তি রোগীকে ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন নামের এক ব্যক্তি কারাগারে রয়েছে।
আজ (১০এপ্রিল) ভোলা জেলা কারাগারের সামনে গিয়ে দেখা যায় ওই নারী অবস্থান করছে।
ঘটনাসূত্রে জানা যায়, গত ৮ই এপ্রিল ভোলা সদর হাসপাতালে ভর্তিকৃত এক রোগীকে ডাক্তার দেখানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠে আরিফ নামের এক ব্যক্তি বিরুদ্ধে।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই নারী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করলে পুলিশ অভিযুক্তকে কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছেন।
মামলার বাদী জানান, আমি মানসিক রোগী, কখন কাকে কি বলি জানিনা, আমার পাশের বেডের কিছু রোগী ও আশেপাশে লোকজন যা শিখিয়ে দিয়েছে সেটা বলেছি।
তখন আমার মাথায় কাজ করেনি। আমি এখন আরিফ কে ছাড়াতে জেলগেটে এসেছি। আরিফের কোন দোষ নাই, সে নির্দোষ।
আপনি তাহলে মামলা করছে ন কেনো? আর জামিন দিবে কোর্ট এখানে (জেলগেট) আসলে কি লাভ হবে? এমন প্রশ্নে ভুক্তভোগী বাদী বলেন, মামলার বিষয়ে আমি কিছু জানিনা, কি থেকে কি হয়েছে সেটাও বুঝিনাই৷ আর কোথায় গেলে জামিন হবে সেটা ও জানিনা। তাই এখানে এসেছি, প্রয়োজনে কোর্টে যাব।
কারাগারে থাকা আরিফের স্ত্রী জানান, আমার স্বামী কখনো এসকল কাজে জড়িত হতে পারে না, সে পরিস্থিতির শিকার। ষড়যন্ত্র করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আরিফের মুক্তির দাবী করেছে তার পরিবার।