
কোস্টগার্ড জানান,ভোলার দৌলতখানের বিচ্ছিন্ন চরনেয়ামতপুর সংলগ্ন এলাকায় এক দল ডাকাত বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড সদস্যরা একটি বিশেষ অভিযান করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্রসহ মো: জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০) নামের দুইজন কে আটক করা হয়। আটকৃত ডাকাতরা নেয়ামতপুর চরের বশির বাহিনী দলের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।