
ভোলার কাচিয়াবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন ওমর ফারুক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলা সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক ।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা।
এই পবিত্র উৎসব সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, মানুষের অধিকার নিশ্চিত করে বৈষম্যমুক্ত, সেবামুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ওমর ফারুক বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
