
ভোলার মনপুরায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে ষাট কলোনি: টিনের চালে বাসিন্দাদের আশ্রয়
ভোলা প্রতিনিধি :
ভোলার মনপুরায় জোয়ারের পানির অস্বাভাবিক বৃদ্ধিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ‘ষাট কলোনি’ এলাকাটি। জোয়ারের তীব্র স্রোতে পুরো কলোনি পানিতে তলিয়ে গেছে।
হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরবাড়ির ভেতরে পানি ঢুকে পড়ায় এবং চারপাশ প্লাবিত হওয়ায় কোনো নিরাপদ স্থান না পেয়ে অনেক বাসিন্দা নিজের ঘরের টিনের চালে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়ায় নিম্নাঞ্চলের এই কলোনিটি দ্রুত ডুবে যায়। বসতবাড়ির পাশাপাশি অনেকের গবাদিপশু ও আসবাবপত্র তলিয়ে গেছে। বর্তমানে পানিবন্দী মানুষ চরম আতঙ্কে ও খাদ্য-সংকটের মধ্যে সময় পার করছেন। দ্রুত সরকারি বা বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন দুর্গতরা।