
ভোলা পৌর ৮নং ওয়ার্ডবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস উদ্দিন বিটু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলা সদর পৌর ৮নং ওয়ার্ডবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্বাস উদ্দিন বিটু।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা।
এই পবিত্র উৎসব সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, মানুষের অধিকার নিশ্চিত করে বৈষম্যমুক্ত, সেবামুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত ওয়ার্ড গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সুইস রিয়েল এস্টেট লিঃ ব্যবস্থাপনা পরিচালক আব্বাস উদ্দিন বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতেওঈ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।