
গত কয়েকদিন যাবৎ বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। মূলত একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। সংবাদের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান করছি।
প্রকৃতপক্ষে, সবুজ মাঝি ভোলার ইলিশায় শাহাজান বেপারীর ঘাটে দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, সুনাম ও নিষ্ঠার সাথে মৎস্য ব্যবসা পরিচালনা করে আসছেন কিন্তু সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার সুনাম ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
উক্ত মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পরিকল্পিতভাবে একটি 'মব' বা সংঘবদ্ধ হামলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কারণে বর্তমানে সবুজ মাঝি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষাসহ তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তাও আজ হুমকির মুখে।
এমতাবস্থায়, উক্ত মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি । পাশাপাশি, ব্যবসায়ী সবুজ মাঝি ও তার প্রতিষ্ঠানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ষড়যন্ত্রের সাথে জড়িত কুচক্রী মহলটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত জরুরি হস্তক্ষেপ ও জোরালো ভূমিকা কামনা করছেন তিনি।
বিনীত
সবুজ মাঝি
মৎস্য ব্যবসায়ী
ইলিশা, ভোলা সদর, ভোলা।