• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

আমেরিকার বিলাসবহুল জীবন ছেড়ে ভোলায় বিজেপি পুনর্গঠনে মাঠে আবদুল জলিল মিয়া

ভোলা প্রতিনিধি। / ৮৩৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

​বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)—এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ-এর হাতকে শক্তিশালী করতে এবং ভোলায় দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে মাঠে নেমেছেন দলটির নেতারা। এই ধারাবাহিকতায় আমেরিকার প্রবাসী জীবনের সব সুবিধা ও বিলাসবহুল জীবন-যাপন ত্যাগ করে দেশে ফিরে ভোলার রাজনৈতিক মাঠে সরব ভূমিকা রাখছেন ভোলা সদর উপজেলা বিজেপির সভাপতি আবদুল জলিল মিয়া।

​দলীয় সূত্র জানায়, ভোলা সদর আসনের সংসদ সদস্য ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ-এর নির্দেশনায় আবদুল জলিল মিয়া দিন-রাত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করা এবং সাধারণ মানুষের কাছে আন্দালিভ রহমান পার্থ-এর বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

​স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রবাস জীবনের দীর্ঘ সুবিধা ত্যাগ করে রাজনৈতিকভাবে বিজেপিকে ভোলায় একটি শক্ত ভিতের ওপর দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন তিনি। তার এই উদ্যোগ ভোলা সদরে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

​বিজেপির তৃণমূল কর্মীরা জানান, সংগঠনকে আরো সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে আবদুল জলিল মিয়ার এই তৎপরতা ভোলা-১ আসনে বিজেপিকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category