• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, ভোলা:

​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’

ভোলার মেঘনা নদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ও জ্যাকেট পরে সাধারণ জেলেদের ওপর হামলা এবং জাল ও মাছ লুটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ‘সবুজ বাহিনী’ নামের একটি নতুন সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

​অভিযুক্ত সবুজের বাড়ি পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি স্থানীয় ভুট্টু ওরফে ‘লেডা ভুট্টু মাঝি’র ছেলে।

​ভুক্তভোগী জেলে ইব্রাহীম মাঝি ও কামাল মাঝি জানান, প্রশাসনের ব্যবহৃত লাল রঙের জ্যাকেট পরে সবুজের নেতৃত্বে কালুসহ ৮-১০ জনের একটি দল তিনটি স্পিডবোটে করে আকস্মিকভাবে তাদের ওপর চড়াও হয়। এ সময় প্রাণভয়ে জেলেরা তাদের কাছে জীবন ভিক্ষা চেয়ে ক্যারাটে বা কোনো রকমে আত্মরক্ষা করেন বলে জানান তারা। পরে হামলাকারীরা তাদের জাল ও মাছ লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

​এ বিষয়ে অভিযুক্ত সবুজের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা ভুট্টু মাঝি ঘটনার কথা শুনেছেন বলে স্বীকার করেছেন।

​এ বিষয়ে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “বিষয়টি আমরা শুনেছি। তবে ঘটনার সময় আমাদের কোনো টিম নদীতে ছিল না। ভুক্তভোগী জেলেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category