• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

​”আমাকে সুযোগ দিন কাচিয়াকে মনের মতো সাজাবো; ন্যায়বিচারে এক পয়সা খরচ হবে না, সন্তানরা মাদকাসক্ত হবে না, চাঁদাবাজিও বন্ধ করে দেব। জায়গা-জমির ঝামেলা মেটাতে কাউকে পয়সা দিতে হবে না—শুধু একবার আমাকে সুযোগ দিন। আমার বাবা শিখিয়েছেন—’জীবনে কারও সাথে প্রতারণা করিস না’, বাবার সে ওয়াদা মেনেই চলার চেষ্টা করি।”

​শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ৪ নম্বর কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সভায় আবেগাপ্লুত হয়ে এই অঙ্গিকার করেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ইউসুফ।

​দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি যেভাবে গত ১৭ বছর রাজপথ এবং কোর্টে দলীয় নেতাকর্মীদের মামলা নিয়ে লড়েছি, আমার দল আমাকে সে মূল্যায়ন করবে। আমি শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।”

​নিজের শিকড় ও সাধারণ মানুষের সাথে সম্পর্কের কথা স্মরণ করে অ্যাডভোকেট ইউসুফ আরও বলেন, “এই মাঠে আমার কৃষিকাজের সাথি আছে, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির সাথি আছে, খেলার সাথি আছে। আমি তাদের কাছে ইউসুফ, আমার চেম্বারেও তাদের কাছে ইউসুফ, কাচিয়াতেও ইউসুফ এবং আজীবন ইউসুফ হয়েই থাকতে চাই। আমি শাসক হতে আসিনি, আমি কাচিয়াবাসীর সেবক হতে এসেছি।”

​হঠাৎ আয়োজিত এই কর্মী সভায় স্থানীয় জনসাধারণের উপচে পড়া ভিড় ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “হঠাৎ সিদ্ধান্তে আপনারা আজ যে ভালোবাসা দেখিয়েছেন, আগামী নির্বাচনেও এই ভালোবাসা বজায় রাখবেন বলে আমি আশাবাদী।”

​নেতাকর্মীদের উদ্দেশে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “কারও হুমকিতে ভয় পাবেন না, কারও রক্তচক্ষুকে পরোয়া করবেন না; আমরাও এই কাচিয়ার সন্তান। সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে, আমরা তাকেই হাসিমুখে বরণ করে নেব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category