• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ভোলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের বাসভবন প্রাঙ্গণে ‘জাতীয় বন্ধুজন পরিষদ’-এর উদ্যোগে এ বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

​জাতীয় বন্ধুজন পরিষদের আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, একজন প্রকৃত সুনাগরিক হয়ে উঠতে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে।” তরুণ প্রজন্মকে মাদকমুক্ত থেকে ভবিষ্যৎ দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তারা আহ্বান জানান।

​শিক্ষাজীবনের এমন বিশেষ মুহূর্তে স্বীকৃতি পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন কৃতী শিক্ষার্থীরা। তারা জানান, এ ধরনের উৎসাহমূলক আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে এবং দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যেই তারা প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করে থাকেন।

​আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পী ও কৃতী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category