• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

আসন্ন গণভোটে “হ্যাঁ-না” ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক

বাগেরহাট প্রতিনিধি : / ৬৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয় প্রচার-প্রচারণা চলমান রয়েছে। আপনাদের পছন্দের প্রার্থীকে “হ্যাঁ, না” ভোট দিয়ে আপনার মতামত প্রকাশ করবেন। ভয়-ভীতি বা লোভ-লালসার উর্ধ্বে থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫ টায় বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর উদ্যোগে শীতার্থ অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় একযোগে গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নে শীতার্ত, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মোট দুই হাজার পিস কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে বিআইএফপিসিএল-এর প্রকল্প পরিচালক রামানাথ পূজারী, রামপাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তামান্না ফেরদৌসি, বিআইএফপিসিএল-এর চিফ ফাইন্যান্স অফিসার জনাব ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জনাব জি. এম. তরিকুল ইসলাম ও বিআইএফপিসিএল-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category