• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক তোফায়েল আহমেদ এর জানাজা থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার ভোলায় মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল আহমেদ জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫ ভোলার রাজাপুরবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছে গোলাম সরোয়ার পলাশ ঈদের শুভেচ্ছা জানালেন ভোলা জেলা যুবদল নেতা সম্রাট হাওলাদার ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রিজভী সাকিল ভোলা পৌর ৮নং ওয়ার্ডবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস উদ্দিন বিটু ভোলার কাচিয়াবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন ওমর ফারুক

জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫

ভোলা প্রতিনিধি। / ৪৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সামনে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখে পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাহে আলম হাওলাদার গংয়ের ওপর আজিজুল হক গং হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, হামলার সময় আজিজুল হক, নিরব মাল , শাহাবুদ্দিন ও নিরব রাড়ীসহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র, লাঠি ও সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের আঘাতে জাকির হোসেন, ইউছুফ, সুফিয়া বেগম ও আল-আমিন সোনিয়া গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে আহতরা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আহত আল-আমিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আলামিন বাদী হয়ে ভোলার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category