• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

জমির ভুয়া দাখিলা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভোলা রাজাপুরের জহিরের বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি। / ৫১৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬


ভোলার রাজাপুরে চলমান জমি জরিপের কাজের সুযোগ নিয়ে ভুয়া খাজনা দাখিলা দেওয়ার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শান্তিরহাট বাজারের ‘স্মার্ট ভূমি সেবা’ সেন্টারের সত্ত্বাধিকারী জহিরুল ইসলামের বিরুদ্ধে। ভূমি অফিসের একশ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে তিনি দীর্ঘদিন ধরে এই জালিয়াতি ও প্রতারণার বাণিজ্য চালিয়ে আসছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় চলমান জমি জরিপে দাখিল করার জন্য সাধারণ ভূমি মালিকরা অনলাইন খাজনা দাখিলার কপি নিতে জহিরুল ইসলামের কম্পিউটার দোকানে আসেন। এই সুযোগ নিয়ে জহির জাল ও ভুয়া দাখিলা তৈরি করে ভূক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। সম্প্রতি স্থানীয় এক বিএনপি নেতার ভুয়া দাখিলার বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় জনতার তোপের মুখে পড়েন জহির এবং বাধ্য হয়ে ওই নেতার টাকা ফেরত দেন।
​এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জহিরুল ইসলাম অনিয়মের বিষয়টি স্বীকার করে জানান, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে তাদের সব টাকা ফেরত দেওয়া হবে।
​ভূক্তভোগী ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে জহিরুল ইসলাম এবং এর সাথে জড়িত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category