• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

জামায়াতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ শিরোনামের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইয়ামিন হোসেন / ৯৯ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

জামায়াতকে ভোট দিলে জান্নাত পাওয়া’ শিরোনামের প্রতিবাদে জানিয়ে

সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।

১০ই জানুয়ারী সন্ধ্যায় ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যতে জামায়াতের ভোলা জেলা সেক্রেটারি হারুনুর রশিদ বলেন, দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি  উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় শিরোনাম করেছে।

জামায়াতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ শিরোনাম সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, জামায়াত কখনোই এ ধরনের বক্তব্য দেয়নি এবং সংবাদটি যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করা হয়েছে।

হারুনুর রশিদ আরও বলেন, গণমাধ্যমের উচিত বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা।

এ ধরনের শিরোনাম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং রাজনৈতিকভাবে একটি দলকে হেয় প্রতিপন্ন করার শামিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান মাস্টার মোঃ আমির হোসেন, ভোলা শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতাউর রহমানপ্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category