• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

জামায়াতে যোগ দিলেন ইসলামিক বক্তা আলী উসামা

জনতার দর্পণ ডেস্ক : / ১৪৫ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন মুফতি আলী হাসান উসামা। শনিবার (১৭ জানুয়ারি) জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুক হালিম ও এহসানুল মাহবুব জোবায়েরের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর খেলাফত মজলিসে যোগদান করেছিলেন মুফতি উসামা। দলটিতে থাকাকালে তিনি কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-৪ আসনে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন।
 
আলী হাসান উসামা একাধারে একজন শিক্ষক, ইসলামী আলোচক, লেখক ও অনুবাদক। বর্তমানে তিনি সিলেটের আলমাদীনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category