• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক তোফায়েল আহমেদ এর জানাজা থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার ভোলায় মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল আহমেদ জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫ ভোলার রাজাপুরবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছে গোলাম সরোয়ার পলাশ ঈদের শুভেচ্ছা জানালেন ভোলা জেলা যুবদল নেতা সম্রাট হাওলাদার ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রিজভী সাকিল ভোলা পৌর ৮নং ওয়ার্ডবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস উদ্দিন বিটু ভোলার কাচিয়াবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন ওমর ফারুক

ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ভোলার ছেলে শাখাওয়াত হোসেন

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেনকে “ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়েছে। সম্প্রতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ২০২৬ -এ তাকে এ সম্মাননা দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি তার হাতে এ পুরস্কার তুলে দেন।
বাংলাদেশে প্রথমবারের মতো “ক্রিকেট ট্যুরিজম” ধারণা চালু করা এবং দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হন। তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে প্রথম চুক্তি সম্পাদনেরও অন্যতম উদ্যোক্তা হিসেবে পরিচিত। এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলা, সংস্কৃতি, আতিথেয়তা ও

শাখাওয়াত হোসেন পর্যটন শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি একমাত্র বাংলাদেশি হোটেলিয়ার হিসেবে একইসঙ্গে শিল্পখাতের পেশাজীবী, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে পরিচিত। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই বিভাগে তিনি পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। এর আগে তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে এমফিল ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। একাডেমিক কার্যক্রম, গবেষণা ও পেশাগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মো. শাখাওয়াত হোসেন দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং তরুণ প্রজন্মকে এ শিল্পে ইতিবাচকভাবে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category