• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ঢাকায় পৌঁছেছে দিলারা হাফিজের মরদেহ

জনতার দর্পণ ডেস্ক : / ১০৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

মরদেহবাহী বিমান বাংলাদেশের বিজি ৫৮৫ ফ্লাইটটি রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশে অবতরণ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category