• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক তোফায়েল আহমেদ এর জানাজা থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার ভোলায় মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল আহমেদ জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫ ভোলার রাজাপুরবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছে গোলাম সরোয়ার পলাশ ঈদের শুভেচ্ছা জানালেন ভোলা জেলা যুবদল নেতা সম্রাট হাওলাদার ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রিজভী সাকিল ভোলা পৌর ৮নং ওয়ার্ডবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস উদ্দিন বিটু ভোলার কাচিয়াবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন ওমর ফারুক

তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

ভোলা প্রতিনিধি। / ২৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

ভোলার আবেদ আলী ফারুক ক্যাশিয়ারের শতকোটি টাকার সম্পদের পাহাড়


এ যেন বহুল আলোচিত পিএসসির সেই ড্রাইভার আবেদ আলীর গল্প। তবে এবারের নায়কের নাম মো: ওমর ফারুক। ফারুক ক্যাশিয়ার নামেই তিনি সকলের কাছে এক নামেই পরিচিত। ১৯৮৮ সনে তিনি ৭০০ টাকা ব্যাসিকে সর্বসাকুল্যে ১২৩৭ টাকা বেতনে স্বাস্থ্য সহকারি পদে তার কর্মজীবন শুরু। চাকুরীর শেষ পর্যায়ে তার সহকারি স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতি হওয়ার কথা। কিন্তু তিনি এখন ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ার পদে কর্মরত। চলতি বছরের ডিসেম্বরে তার অবসরে যাওয়ার কথা। অনিয়ম দূর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ গড়ে আলোচনায় এখন ভোলার আবেদ আলী খ্যাত জেলার তজুমুদ্দিন উপজেলার বাসিন্দা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার ওমর ফারুক।
ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত খবিরুল মুন্সীর ছেলে ওমর ফারুক স্বাস্থ্য সহকারী হিসেবে নিয়োগ পেলেও দুর্নীতির মাধ্যমে বাগিয়ে নেন ক্যাশিয়ার পদ। এ পদে আসিন হওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি দুর্নীতির মাধ্যমে বিশাল অংকের টাকা কামানোর স্বপ্ন পুরুষ নিম্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান ওমর ফারুকের। অনুসন্ধানে জানা যায়, ওমর ফারুক স্ত্রী-সন্তান ও নিকট আত্মীয়দের নামে দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়েছেন। যা এখন সবার মুখে মুখে। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে চাঁদপুরের সংখ্যালঘু পরিবারের এক তৃতীয়াংশ সম্পত্তি নিজের কব্জায় নিয়েছেন। তজুমদ্দিন উপজেলা সদরের চাঁদপুরের দত্তকান্দি ও কাজি কান্দি গ্রামে যেদিকে দৃষ্টি যায় সেদিকেই ফারুক ক্যাশিয়ারের জমি-বাগান ও খামার। দুইটি গ্রামের মালিকানাই যেন ফারুক ক্যাশিয়ারের দখলে।
সরজমিনে গেলে হিন্দু সম্প্রদায়ের নাম প্রকাশের অনিচ্ছুক অনেকে জানান, হাওলাদার স্টেট এর তিন চতুর্থাংশ সম্পত্তি বিভিন্নভাবে নিজের করে নিয়েছেন ফারুক ক্যাশিয়ার। মোস্তফা মিয়াজী (ছন্দনাম) বলেন, ফারুক ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা বা তার সম্পর্কে কিছু বললে আপনারা গেলেই আমাদের উপর নির্যাতন হবে। ফারুক ক্যাশিয়ার সম্পত্তি কিছু নিয়েছে হুমকিতে, কিছু নিয়েছে দখলে আর কিছু নিয়েছে টাকায়।
ফারুক ক্যাশিয়ারের বাড়ীর পাশেই ৬০ শতাংশ জমিতে বিশাল মুরগীর খামার গড়েছেন তার ছেলে রামিম। খামারের আশেপাশে কয়েক কোটি টাকার বাগান-জমির মালিক ও এই ফারুক ক্যাশিয়ার। এছাড়া তজুমুদ্দিন উত্তর বাজারে ৩ তলা ভবনের কাজ চলমান যা স্থানীয় সায়েম ও ইউনুছকে পরিচালনার দায়িত্বে দিয়ে নিজে রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। বিচক্ষণ ফারুক চরফ্যাশন সদরে, দক্ষিণ আইচা, নারায়ণগঞ্জের ফুলতলায় রয়েছে কয়েক কোটি টাকার জমি, ঢাকা মিরপুরের দুয়ারীপাড়ায় স্ত্রী মনোয়ারা বেগমের নামে গড়েছেন বহুতল ভবন।
তজুমুদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে জানা যায়, সেখানে দায়িত্বকালে একক রাজত্ব কায়েম করেছিলেন ফারুক। গেলো আওয়ামী লীগের সময়ে স্থানিয় নেতাকর্মীদের ম্যানেজ করে এলাকায় একক আধিপত্য বিস্তার করেছিলেন এই ফারুক। তজুমদ্দিনে নানা-অনিয়মের অভিযোগ উঠলে তাকে বদলী করা হয় লালমোহনে। সেখানেও শুরু হয়েছে তার পুরনো ষ্টাইল। কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে পুকুরের মাছ চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে একজন ক্যাশিয়ার এমন অর্থ-বিত্তের মালিক হওয়া নিয়ে ভোলাসহ লালমোহন-তজুমুদ্দিনের মানুষের মাঝেও রয়েছে নানান প্রশ্ন। অনেকে বলছে দুদক হয়তো লালমোহন হাসপাতালের ক্যাশিয়ার ফারুক কে চিনেন না। ফারুক ক্যাশিয়ারের অনিয়ম দুর্নীতি আর শত কোটি টাকার অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধান করে দুদকের আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সচেতন মহল।
এ বিষয়ে অভিযুক্ত ফারুক ক্যাশিয়ারের বক্তব্য নেওয়ার জন্য অনেক চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। খবর নিয়ে জানা গেছে তার সর্বশেষ কর্মস্থল লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি দু’মাসের ছুটি নিয়ে আত্মগোপনে আছেন। তার পালিত বাহিনী দিয়ে চালাচ্ছেন তার কর্মকান্ড। ভোলার সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category