• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
কলেজের ভুলে পরীক্ষা দিতে পারলেন না এক শিক্ষার্থী বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি ​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ বিয়ে করলেন দীপ্তি চৌধুরী ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। স্বামী পলাতক ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার  শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি : / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বরিশালে শিশু ধর্ষণ মামলায় আলমগীর সিকদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামীকে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। একই সাথে ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুর ভরনপোষনের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আলমগীর সিকদার (৫২) বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ভুক্তভোগী শিশু ও আসামি আলমগীর একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে শিশুটি তাদের বাড়িতে যাওয়া আসা করতো। ২০২৩ সালের ৩ মার্চ ৯ম শ্রেণীতে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী আসামি আলমগীরের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণ করে আলমগীর। পরবর্তীতে শিশুটি গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স ৩ বছর।

এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে একমাত্র আলমগীরকে আসামী করে চার্জশীট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহন শেষে বিচারক ওই রায় প্রদান করেন।

একই সাথে ভিকটিমের গর্ভে জন্ম নেয়া শিশু ও তার মায়ের ভরনপোষনের দায়িত্ব জেলা প্রশাসনকে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category