• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

বাবার সাথে থেকে ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না -পার্থ

ইয়ামিন হোসেন, ভোলা। / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

আপনারা আমার বাবার সাথে ছিলেন ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না।  আমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছে পার্থ আমার ভোলা ছাড়িস না, ভোলার মানুষকে ভালোবাসিস বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের মাঝে এসেছি।  আপনারা আমাকে বাবার মতই গ্রহণ করেছেন।  

২০০৮ সাল থেকে ভালোবেসে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন ভোলা সদর আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 

২৯শে জানুয়ারী বিকালে ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভায় এসব বলেন তিনি। 

ব্যারিস্টার পার্থ বলেন, আমি বিএনপি বা বিজেপির প্রার্থী নয় আমি আপনাদের সবার প্রার্থী।  আপনারা আগামী ১২ তারিখে আমাকে বিজয়ী করলে আগামী ৫ বছরে ভোলার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

পার্থ বলেন, ভোলায় বালু উত্তোলন হবে না এবং জেগে উঠা চর সঠিক মালিকরা বুঝে পাবে ইনশাআল্লাহ। 

কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউসুফ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাকিব হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, হারুনুর রশিদ ট্রুম্যান, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ,  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিজেপির সভাপতি আবদুল জলিল,  সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, জেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ রুবেল, জেলা যুবদলের সহ সম্পাদক সম্রাট হাওলাদার, সদর উপজেলা যুব সংহতির নেতা সিরাজুল ইসলাম মামুন, ইলিশা ইউনিয়ন বিজেপির সাধারণ সম্পাদক মোঃ নোমান হাওলাদার, জেলা ছাত্রসমাজ নেতা মোঃ হোসেন, স্বপন মিঝি, সদর উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ পারভেজ, যুব সংহতির নেতা সালাউদ্দিন, ছাত্রসমাজের নেতা মোঃ সাকিল, মিরাজ, শান্ত, জিহাদপ্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category