• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

বিমান কমকর্তার বাসায় নির্যাতনের শিকার মা হারা সেই গৃহকর্মীর পাশে প্রবাসী কাশেম 

মোঃ সোহেল : / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিমান কমকর্তার বাসায় নির্যাতনের শিকার মা হারা সেই গৃহকর্মীর পাশে প্রবাসী কাশেম 

ঢাকা উত্তরায় বিমান কমকর্তার বাসায় খুন্তি দিয়ে গরম ছ্যাকা ও বাথরুমে আটকে নির্যাতনের শিকার হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এতিম সেই শিশুর পরিবার কে নগদ অর্থ সহায়তা করেছে সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম। 

৩ই ফেব্রুয়ারী সকালে আবুল কাশেম মাতাব্বর ভিডিও কনফারেন্সে নির্যাতনের শিকার শিশু মোহনা ও তার বাবা হোটেল কমর্চারী মোঃ মোস্তফার সাথে কথা বলে এ সহযোগিতা করেন৷ 

জানা যায়, পঞ্চগড় জেলা সদরের আরিপাশা ইউনিয়নের বাসিন্দা মোস্তফা মিয়া একজন হোটেল কর্মচারী।  

তিন বছর বয়সে কন্যা সন্তান রেখে মারা যান মোস্তফার স্ত্রী শহিদা বেগম। এর পর থেকেই ঢাকা আশুলিয়ার জিরাবো কলেজ গেট এলাকায় বাস করেন মোস্তফা। 

নিকটবর্তী এক স্বজনের মাধ্যমে বিমান কমকর্তা সাফিকুর রহমান ও প্রীতি দম্পতির শিশু সন্তান কে দেখা শোনার জন্য নেওয়া হয় মোহনা কে। 

 কথা ছিল মা হারা সন্তান কে মায়ের মমতা দিয়ে লালন-পালন করবেন এ দম্পতি কিন্তু গরম ছ্যাকা ও খুন্তির আঘাতে জাঝড়া করে দিয়েছে শিশু মোহনার শরীর।

অবশেষে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে মেয়ে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন বাবা। 

 এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তরা থানা পুলিশ মোহনার বাবার কাছে ঘটনা জেনে মামলা নিয়ে ওই রাতেই (১ ফেব্রুয়ারী)  সাফিকুর রহমান ও প্রীতি দম্পতি এবং দুই গৃহকর্মী গ্রেপ্তার করেছে।

এদিকে প্রবাসে থাকা ভোলার সন্তান আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর দেশের যে কোন প্রান্তে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খবর দেখলেই সাহায্যতে এগিয়ে আসেন।  এ মোহনার খবরটি দেখেও এ পরিবারর

 পাশে দাড়িয়েছেন এবং আগামীতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন আবুল কাশেম। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category