• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলায় অটোচালককে এলোপাতাড়ি মারধর, ভিডিও ভাইরাল: অভিযুক্তের দাবি ‘টিকটক’

ভোলা প্রতিনিধি। / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ভোলা সদর উপজেলার নাজিউর রহমান কলেজের সামনে এক তরুণকে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। মারধরের শিকার ওই তরুণ পেশায় একজন অটোরিকশাচালক বলে জানা গেছে। তবে এই নির্মম নির্যাতনের ঘটনাকে ‘টিকটক ভিডিও’ বলে দাবি করে পার পাওয়ার চেষ্টা করছেন মূল অভিযুক্ত তরুণ।

​ভুক্তভোগী তরুণের নাম রাকিব। তার মা ফিরোজা বেগম জানান, কিছুদিন আগে তিনি তার ছেলে রাকিবের কাছে ৯০ হাজার টাকা দিয়ে তার মামার উদ্দেশ্যে পরানগঞ্জ বাজারে পাঠিয়েছিলেন। কিন্তু এরপর থেকেই রাকিবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরিবারটি ধারণা করেছিল, রাকিব হয়তো টাকা নিয়ে কোথাও পালিয়ে গেছে।

​কিন্তু ঘটনার মোড় ঘোরে যখন রাকিবের বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখতে পান। ভিডিওতে দেখা যায়, নাজিউর রহমান কলেজের সামনে রাকিবকে এক তরুণ নির্মমভাবে পেটাচ্ছে এবং পাশে অন্য একজন দাঁড়িয়ে তা দেখছে।

​পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, মারধরের শিকার হওয়ার পর ভয়ে রাকিব পরিবারকে কিছু না জানিয়ে ঢাকায় গিয়ে চিকিৎসাধীন ছিলেন।

​খোঁজ নিয়ে জানা গেছে, রাকিবকে নির্যাতনকারী ওই তরুণের নাম মোঃ নাফিজ। সে স্থানীয় পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কালাম মেম্বারের নাতি।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি নিয়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠলে অভিযুক্ত নাফিজ আত্মপক্ষ সমর্থন করে এক অদ্ভূত দাবি করেন। তার মতে, এই মারধরের ঘটনাটি বাস্তব নয়, এটি মূলত একটি ‘টিকটক’ ভিডিওর শুটিং ছিল। তবে ভিডিওর নৃশংসতা দেখে স্থানীয়রা ও নেটিজেনরা এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও দায় এড়ানোর চেষ্টা বলে অভিহিত করেছেন।

​এই অমানবিক ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। রাকিবের মা ফিরোজা বেগম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত নাফিজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন: ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলেই বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category