• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলায় জমি বিরোধে সংবাদ সম্মেলন: সরজমিনে মেলেনি সত্যতা, সম্মানহানির অভিযোগ

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভোলায় প্রবাসীর জমি দখলের অভিযোগ নিয়ে করা সংবাদ সম্মেলনের বিষয়ে সরজমিনে গিয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি পক্ষকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পূর্বপরিকল্পিতভাবে এই সম্মানহানির চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছেন নুরে আলম পাটোয়ারী।

​গতকাল ২৯ সেপ্টেম্বর প্রবাসীর জমি দখলের অভিযোগ এনে আবিদ হাসনাইন নামে এক তরুণ সংবাদ সম্মেলন করেন। এতে তিনি স্থানীয় বিএনপি নেতা নুরে আলম পাটোয়ারী এবং তার বড় ভাই সাবেক পুলিশ কর্মকর্তা আবদুর রবের বিরুদ্ধে জমি দখল ও গাছ বিক্রির অভিযোগ তোলেন।

​অভিযোগের সত্যতা যাচাই করতে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সরজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলা হয়। স্থানীয়রা জানান, বিরোধীয় জমিটি দীর্ঘ বছর ধরে আবদুর রশিদ মাস্টারের উত্তরসূরী নুরে আলম পাটোয়ারী ও তার পরিবার ভোগদখল করে আসছেন। সংবাদ সম্মেলনে আবিদ হাসনাইন যে গাছ বিক্রির অভিযোগ তুলেছেন, সেটিও নুরে আলম পাটোয়ারীর জমিতেই অবস্থিত বলে জানান স্থানীয়রা।

​তবে গাছের মালিকানার বিষয়ে জানতে চাইলে আবিদ হাসনাইন দাবি করেন, তিনি ছোটবেলায় দেখেছেন গাছটি তার দাদা রোপণ করেছিলেন। সেই সূত্র ধরেই তিনি গাছটির মালিকানা দাবি করছেন।

​এ বিষয়ে নুরে আলম পাটোয়ারী বলেন, “আবিদ হাসনাইনের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। একটি কায়েমি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমাদের সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি করার জন্য তাকে ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করাচ্ছে।”

​ঘটনার বিষয়ে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, “জমি সংক্রান্ত বিরোধ ও গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category