• রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

ভোলায় জামায়াত প্রার্থীর হাতে ফুল দিয়ে যোগ দিলেন অর্ধ-শতাধিক বিভিন্ন দলের নেতাকর্মী

স্টাফ রিপোর্টার : / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ভোলায় জামায়াত প্রার্থীর হাতে ফুল দিয়ে যোগ দিলেন অর্ধ-শতাধিক বিভিন্ন দলের নেতাকর্মী
ভোলায় বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। বুধবার (২১ জানুয়ারী) জামায়াত ইসলামী ভোলা জেলা কার্যালয়ে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্বশীল নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এসময় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, জেলা আমির মাস্টার মো: জাকির হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারী মাওলানা আ: গাফফারর, অধ্যক্ষ আবাস উদ্দিন প্রমুখ।
এসময় জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সত্য ও ন্যায়ের পথে কাফেলা আরও দীর্ঘ হলো। ভেদুরিয়া ইউনিয়নের মাটি আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ও বিএনপি থেকে আগত অর্ধশতাধিক সক্রিয় নেতাকর্মী ও দায়িত্বশীল ভাই আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই মহতী সিদ্ধান্ত তাঁদের জীবনে যেমন কল্যাণ বয়ে আনবে, তেমনি দ্বীন কায়েমের সংগ্রামকে করবে আরও শক্তিশালী—ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করুন এবং দ্বীন প্রতিষ্ঠার পথে অবিচল রাখুন।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) চরফ্যাশন উপজেলা শাখার শিক্ষক ফোরামের পরিচালক মাওলানা ফয়জুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বুধবার (২১ জানুয়ারী) মাওলানা ফয়জুল্লাহ ১০ দলীয় জোটের সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত ভোলা-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের ফুলের তোরা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলার সেক্রেটারী হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। আগামীর পথযাত্রায় আমরা একজন ভালো মানুষকে পেয়েছি। তার এই যোগদানের মধ্য দিয়ে আমাদের পথচলা আমাদেরকে আরও সাহসী করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category