• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনা নদীর তীরে বন্ধুদের আড্ডার সময় আকস্মিক জিওব্যাগ ধসে নদীতে তলিয়ে গেছেন দুই যুবক। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের ‘গরীবের দুবাই’ বালু মাঠ সংলগ্ন নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে।

​নিখোঁজ দুই যুবক হলেন—ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে আমজাদ হোসেন (২৭) এবং শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে রাকিব আহমেদ (২২)।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীর সংরক্ষণে ব্যবহৃত জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে জিওব্যাগ ধসে পড়লে পাঁচজনই নদীতে পড়ে যান। সাথে থাকা ফাহিম (২২), আব্দুল্লাহ (২৫) ও সাগর (২৫) তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

​ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিখোঁজদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীর তীরে ভিড় জমান। তীরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে পর্যাপ্ত সরঞ্জাম ও ডুবুরি দলের সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা জানান, প্র প্রয়োজনীয় প্রয়োজনীয় সরঞ্জাম ও উদ্ধারকারী দল যুক্ত করে পুনরায় জোরদার অভিযান পরিচালনা করা হবে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজদের দ্রুত উদ্ধারে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category