• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলায় বিএনপির সংবাদ সম্মেলন 

ভোলা প্রতিনিধি। / ১০৬ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

ভোলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে রাজাপুর ইউনিয়ন বিএনপি। 

২৮ মার্চ শনিবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যতে রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আরিফুর হোসেন বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের দোসর নাসির সর্দারের হয়রানি শিকার। 

নতুন করে আবার নাটমঞ্চ তৈরি করে  আমাদের ৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেন নাসির সর্দারের ছেলে রাশেদ। 

মামলায় এবং সংবাদ সম্মেলনে তারা যে অভিযোগ তুলেছে তা সম্পন্ন রাজনৈতিক ভাবে প্রতিহিংসা পরায়ন হয়ে আওযামী দোসরদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নাসির এ নাটক করেছে। 

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রদল সভাপতি মিজান চকিদার বলেন, এ নাসির প্রকাশ্য আমাকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করেছে, আমার বৃদ্ধ মা ছাড়াতে গেলে তাকে পর্যন্ত গুলি করেছে নাসির সর্দার। 

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন বলেন, গতকাল নাসির সর্দারের ছেলে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছে তার বাবা বিএনপির কর্মী। অথচ নাসির সর্দার ছিল বিএনপির নেতাকর্মীদের আতঙ্ক।  তিনি ১৫টি মামলা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, সে নাসির ৫ আগষ্টের পর গা-ঢাকা দিয়ে নতুন করে এলাকায় এসে এক নাটক তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি৷ 

এ সময় আলহাজ্ব হেলাল উদ্দিন রাজাপুরের ৯ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রত্যাহারের দাবী জানান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজ আকতার রুমীপ্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category