• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
কলেজের ভুলে পরীক্ষা দিতে পারলেন না এক শিক্ষার্থী বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি ​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ বিয়ে করলেন দীপ্তি চৌধুরী ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। স্বামী পলাতক ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার  শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

ভোলায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন প্রবীণ শিক্ষক।। জানাজায় মানুষের ঢল

ইয়ামিন হোসেন, ভোলা। / ১০০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ভোলায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে অবশেষে মৃত্যুবরণ করলেন সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বকর সিদ্দিক মাষ্টার। 

বৃহস্পতিবার সকালে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। 

মৃত্যুকালে স্ত্রী- তিন ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

শুক্রবার সকাল ৯টায় ইলিশা ব্যারিস্টার কাচারী সংলগ্ম জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফণ করা হয়েছে।

জানাজা নামাজে দলমত সকল শ্রেণী-পেশার মানুষের ঢল নেমেছে। শেষবারের মত বিদায় দিতে দূরদূরান্ত থেকে মরহুমের শিক্ষার্থী-সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে এসেছেন৷ 

জানাজা নামাজে মরহুমের পরিবারের পক্ষে স্মৃতিচারণ করতে গিয়ে লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান মিঠু বলেন, আমার বাবা সমাজের মানুষের কল্যাণে সব সময় কাজ করেছে, আপনারা দোয়া করবেন আমরা যেন বাবার দেখানো পথে ও বাবার আর্দশে চলতে পারি। 

এ সময় বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান তিনি। মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, 

তিনি একজন শিক্ষক ছিলেন না শুধু, তিনি ছিলেন সমাজের মানুষের অভিভাবক। ছোট-বড় সবার প্রিয় মানুষ হিসেবে নিজে কে গড়ে তুলেছেন আলহাজ্ব আবু বকর সিদ্দিক মাষ্টার। 

উল্লেখ্য : মঙ্গলবার (১২মে) বিকেলে ইলিশা মডেল কলেজ সংলগ্ম দূর্ঘটনায় গুরুত্বর আহত হয় আলহাজ্ব আবু বকর সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category