• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলায় ১৯৯৮ বন্ধুদের ইফতার মাহফিল যেন এক স্মৃতিগাঁথা মিলন মেলা 

ভোলা প্রতিনিধি। / ২০৩ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পবিত্র  মাহে রমজানকে ঘিরে বন্ধুত্ব, স্মৃতি আর ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হলো ভোলা সদর উপজেলার ১৯৯৮ ব্যাচের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। 

আজ বুধবার সন্ধ্যায় ভোলা সহরের অভিযাত হৈচৈ  রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজন প্রাণবন্ত উপস্থিতিতে হয়ে ওঠে উষ্ণ ও আনন্দঘন মুহুর্ত। 

দীর্ঘ ২৮ বছর পর এক ছাদের নিচে মিলিত হন এসএসসি ১৯৯৮ ব্যাচের সহপাঠীরা। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা পেরিয়ে প্রিয় বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা যেন ফিরিয়ে আনে স্কুল জীবনের সেই সোনালী দিনের স্মৃতি।

 ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ, জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। পাশাপাশি প্রয়াত সহপাঠী ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনাও করা হয়। আয়োজনে উপস্থিত বন্ধুরা জানান, এমন আয়োজন শুধু ইফতার নয়, বরং এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। অনেকেই বলেন, “সময়ের ব্যবধানে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই ধরনের আয়োজন আমাদের আবার এক সুতোয় গেঁথে দেয়।” ইফতার শেষে চা চক্রে মিলিত হয়ে  গল্প, আড্ডা আর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। 

হাসি-আনন্দে ভরপুর এই আয়োজন যেন সবার মনে রেখে যায় এক টুকরো উজ্জ্বল স্মৃতি।

আয়োজক বন্ধুরা বলেন , ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে আমাদের  মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category