• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার 

মোঃ সাকিবুল ইসলাম / ১৭৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ভোলার ইলিশা লঞ্চঘাটে এক যাত্রীর ওপর লঞ্চ স্টাফদের অতর্কিত হামলার ঘটনায় মো. মনির ফরাজি নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার জংশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন দুপুরে ঢাকার সদরঘাট থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটের উদ্দেশ্যে ফারহান-৯ লঞ্চে যাত্রা করেন আব্দুর রহমান নামের এক যাত্রী। তার দাবি, সদরঘাট থেকে লঞ্চে ওঠার সময় ভাড়া ৩০০ টাকা নির্ধারণ করা হলেও মাঝপথে লঞ্চ স্টাফরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকা করে আদায় করে, অর্থাৎ ৩৫০ টাকা ভাড়া নেয়।

এ নিয়ে আব্দুর রহমান প্রতিবাদ জানালে ইলিশা লঞ্চঘাটে পৌঁছার পর মনির ফরাজিসহ লঞ্চের কয়েকজন স্টাফ তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রহমান ৩১ জুন রাতে ভোলা সদর মডেল থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেফতার হওয়া মনির ফরাজি মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। 

তিনি ফারহান-৯ লঞ্চের ইলিশা ঘাটের সুপারভাইজার হিসেবে কর্মরত। এছাড়া তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

ইলিশা নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহাদুজ্জামান জানান, যাত্রী আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মনির ফরাজিকে গ্রেফতার করে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category