• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলার ইলিশা লঞ্চঘাটে ৪ কেজি গাঁজাসহ আটক ১, প্রশংসা কুড়াচ্ছে এসআই সাইফুল 

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা লঞ্চঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ আল মামুন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর বিকেলে ইলিশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।

​আটককৃত আল মামুন পটুয়াখালীর গলাচিপা এলাকার সাহাবুদ্দিন গাজীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই সাইফুল ইসলামের বিশেষ বিচক্ষণতা ও নজরদারির কারণে ইলিশাঘাট দিয়ে মাদকের চোরাচালান প্রতিরোধে একের পর এক সাফল্য আসছে। তার হাত ধরে নিয়মিত ধরা পড়ছে ছোট-বড় মাদক কারবারিরা।

​ইলিশা লঞ্চঘাট এলাকাকে মাদকমুক্ত করতে এসআই সাইফুল ইসলামের এই নিরবচ্ছিন্ন ও সাহসী অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন ভোলার সচেতন নাগরিক সমাজ। তারা মনে করেন, এ ধরনের জিরো টলারেন্স নীতি বজায় থাকলে অচিরেই এলাকাটি সম্পূর্ণ মাদকমুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category