• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলার কৃষকদের সার সংকট রেখে বাহিরে পাচার করছে অসাধু চক্র

ইয়ামিন হোসেন / ৭৬ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

ভোলায় পাচারের সময় ফেরি থেকে চারটি ট্রাকবোঝাই ৭১ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। 

এ সময় মো. আরমান নামের এক ট্রাকচালককে আটক করা হয়। অপর তিন ট্রাকের চালক পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভোলার ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ ইলিশা ফেরিঘাটে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটগামী দুইটি ফেরি থেকে এসব সার জব্দ করে।
আটক ট্রাকচালক মো. আরমান জানান, ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বাফার গুদাম থেকে চারটি ট্রাকে সার বোঝাই করা হয়।

ভোলার ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বশির আলম জানান, ভোলার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) গুদাম থেকে ইউরিয়া সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ইলিশা ফেরিঘাটে অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুরগামী ‘বেগম রোকেয়া’ ও ‘কুসুমকলি’ নামের দুটি ফেরি থেকে চারটি সারবোঝাই ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান,  ১৪২০ বস্তা ইউরিয়া সার ছিল, যার মোট পরিমাণ প্রায় ৭১ মেট্রিক টন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category