পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছে বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার পলাশ।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা।
এই পবিত্র উৎসব সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, মানুষের অধিকার নিশ্চিত করে বৈষম্যমুক্ত, সেবামুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গোলাম সরোয়ার পলাশ জানান, ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে এ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।