• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি : / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলার লালমোহনে এক কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে লালমোহন পৌর এলাকার সেলিম চেয়ারম্যানের বাড়ির সামনের সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত শিক্ষার্থীর নাম মো. ইব্রাহীম খলিল নয়ন। সে লালমোহন পৌর ৬ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

​এদিকে হত্যাকাণ্ডের পরপরই ঘাতক মো. আব্দুল্লাহ আল মানিক নামের এক স্কুলছাত্র রক্তমাখা ছুরিসহ লালমোহন থানা পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে। মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে এবং নাঙলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে কোনো একটি বিষয় নিয়ে নয়ন ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে মানিক তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে নয়নকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে আরও দুইজন গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত মানিক থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category