• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

ভোলা কিচেন মার্কেটে নারী কাস্টমার লাঞ্ছিত।।  প্রতিবাদে মানববন্ধন 

ভোলা প্রতিনিধি। / ৫৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলার কিচেন মার্কেটে এক নারী ও তার পুত্রকে মারধর ও হেনস্থার অভিযোগে অভিযুক্ত গরুর মাংস বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে এক নারী ও তার পুত্র কিচেন মার্কেটে গরুর মাংস কিনতে লোকমান কসাইয়ের দোকানে যান। এ সময় মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়ার অভিযোগে ক্রেতারা প্রতিবাদ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে লোকমান কসাই, তার ছেলে মো. ছাইফুল ও জসিমসহ কয়েকজন মিলে ওই নারী ও তার পুত্রের ওপর হামলা চালায়। এতে তারা আহত ও হেনস্থার শিকার হন।

পরে মার্কেটে উপস্থিত অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল-এ নেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত লোকমান কসাই পূর্বেও বিভিন্ন সময়ে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং মার্কেটের সুনাম ক্ষুণ্ণ করেছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দিয়েছে ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category