• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
আদালতের রায়ে জমি দখলে গিয়ে হামলার শিকার হাওলাদার গ্রুপ: উত্তপ্ত ভোলা পরানগঞ্জ বাজার ভোলা-চট্টগ্রাম রুটে যুক্ত হলো বিলাসবহুল ‘এ আর এক্সপ্রেস’ ভোলার চর মানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ভোলায় ২০ লাখ টাকা ছিনতাই ও মারধরের ‘নাটক’ সাজানোর অভিযোগ পারিবারিক বিরোধে ব্যবসায়ী কে পিটিয়ে দোকান বন্ধের হুমকি বিজেপি নেতার, ভিডিও ভাইরাল ভোলার বিচ্ছিন্ন বৈরাগী চরে ‘আনোয়ার বাহিনী’র তাণ্ডব, আতঙ্কে কৃষকেরা ভোলায় বিআরডিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লুকু চৌধুরী: উষ্ণ ফুলেল শুভেচ্ছা মনপুরায় চাঁদার দাবীতে মৎস্যঘাটে হামলার অভিযোগ প্রতিবন্ধীর সরকারি ঘর ভেঙে দোকান নির্মাণ: ভোলার মদনপুর চরে ‘সিরাজ কসাই’ আতঙ্কে অসহায় পরিবার ​মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ৩০ বার রক্তদান।। অনন্য দৃষ্টান্ত গড়লেন ভোলার মিজানুর রহমান 

মনপুরায় চাঁদার দাবীতে মৎস্যঘাটে হামলার অভিযোগ

মনপুরা প্রতিনিধি : / ১৪১ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মনপুরায় চাঁদার দাবীতে মৎস্যঘাটে হামলার অভিযোগ 

স্টাফ রিপোর্টার:

ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে চাঁদার দাবিকে কেন্দ্র করে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তির ওপর হামলা এবং একটি মাছঘাটের ড্রয়ার ভেঙে নগদ ২৬ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান চেয়ারম্যানের ছোট ছেলে আম্পানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, দীপঙ্কর দাস দীর্ঘদিন ধরে হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম হাওলাদারের হিসাব-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ভুক্তভোগীর দাবি, পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয়। হামলার একপর্যায়ে মাছঘাটের ড্রয়ার ভেঙে সেখানে থাকা নগদ ২৬ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।

এছাড়া স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, জংলার খাল এলাকার মাছঘাটে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে মাছঘাট বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আম্ফান  অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বাবা মান্নান চেয়ারম্যান জীবিত থাকাকালে হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম হাওলাদর আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মাছ চুরির ঘটনায় একটি চাঁদাবাজির মামলা করেছিলেন। আজ আমি শুধু একটি মাছ কিনে এনেছি। আমি কারও কাছে চাঁদা দাবি করিনি এবং হামলা বা লুটপাটের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category