• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়লেও সাধারণ মানুষ তা বিশ্বাস করতে দ্বিধাবোধ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, “মানুষ বেশির ভাগ ক্ষেত্রে এসব সংবাদকে ভুয়া বা ফেক মনে করে, কারণ সংবাদের প্রতি জনগণের বিশ্বাসযোগ্যতা আশঙ্কাজনকভাবে কমে গেছে।”

​আজ (৩ই সেপ্টেম্বর)  সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​গণমাধ্যমের স্বাধীনতা এবং সংবাদ পরিবেশনের ধরণ নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, “এখন গণমাধ্যম পুরোপুরি মুক্ত। আপনারা সরকারের কাজের ভালো-মন্দ নিয়ে বস্তুনিষ্ঠ সমালোচনা করবেন। তবে সেই সমালোচনা হতে হবে কাজের স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এবং আমাদের সহায়তার জন্য।”

​সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, “শুধুমাত্র নীতিমালা তৈরি করে মানুষকে ভালো করা যায় না; এর জন্য আমাদের নিজেদের নীতি ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে, যাতে সংবাদের কারণে কারো সম্মানহানি না হয়। পাশাপাশি সংবাদে কারো অতিরিক্ত প্রশংসা করাও অনুচিত।”

​সাংবাদিকদের মধ্যকার দলীয় মেরুকরণ প্রসঙ্গে আন্দালিভ রহমান স্পষ্ট জানান, তিনি সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা পছন্দ করেন না।

​দেশের উন্নয়ন ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “দেশে বিগত দিনে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, এখন আমাদের মূল লক্ষ্য গুণগত উন্নয়ন। বিশেষ করে তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধ করতে গ্রাম পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করে প্রশাসনকে সহযোগিতা করা প্রয়োজন।”

​ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category