• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলার বন্ধনের ভুল চিকিৎসায় মায়ের মৃত্যু, জন্মের ৪ দিনেই এতিম শিশু

ভোলা প্রতিনিধি / ৬২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ভোলায় ভুল রক্ত শরীরে প্রবেশ করানোয় লামিয়া (১৯) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অস্ত্রোপচারের পর ক্রস ম্যাচিং ছাড়াই ‘ও’ পজিটিভের পরিবর্তে চিকিৎসকরা ‘বি’ পজিটিভ রক্ত দেয়ায় ওই রোগীর মৃত্যু হয়।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রসূতির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভোলা শহরের ‘বন্ধন হেলথ কেয়ার’ নামের একটি ক্লিনিকে।

এ ঘটনায় নিহতের বিক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়েছে। দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভও করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের ভাসুর মো. রাজিব জানান, বুধবার (৭ জানুয়ারি) প্রসূতি লামিয়াকে ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ারে ভর্তি করানো হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে সিজারিয়ানের (অস্ত্রোপচারের) মাধ্যমে ছেলেসন্তান জন্ম দেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ‘রোগীর রক্তের গ্রুপ নির্ণয় ও ক্রস ম্যাচিংয়ের জন্য ১ হাজার ২০০ টাকা নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু ক্রস ম্যাচিং ছাড়া ‘ও’ পজিটিভের পরিবর্তে এক ব্যাগ ‘বি’ পজিটিভ রক্ত রোগীর শরীরে দেয়া হয়। এর কিছুক্ষণ পরই রোগীর খিঁচুনি দেখা দেয় এবং অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়।’

রাজিব আরও জানান, বরিশালে আইসিইউ ও লাইফ সাপোর্টে চার দিন থাকার পর সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় লামিয়ার মৃত্যু হয়। মৃত্যুর সনদে (ডেথ সার্টিফিকেট) ভুল রক্ত দেয়ায় মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে।

এদিকে মৃত্যুর খবর ভোলায় পৌঁছালে রাতে স্বজনরা বিক্ষোভ করে বন্ধন হেলথ কেয়ারে হামলা ও ভাঙচুর চালায়। চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিচারের দাবিতে তারা ক্লিনিকটি ঘিরে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি বিক্ষুব্ধ স্বজনদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

হামলার পরপরই ঘটনাস্থলে আসেন ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন। তিনি বলেন, ‘ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ক্লিনিকের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category