• রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

বিএনপি ক্ষমতায় গেলে চরবাসীর বঞ্চনার অবসান ঘটবে-নুরুলইসলাম নয়ন

চরফ্যাশন প্রতিনিধি : / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে চরবাসীর বঞ্চনার অবসান ঘটবে-নুরুলইসলাম নয়ন

ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার–বীজ সহায়তা ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ভোলার মনপুরা উপজেলার দুর্গম কলাতলী চরে নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ এবং চরাঞ্চলের ভূমিহীন মানুষের জন্য স্থায়ী জমি বন্দোবস্তের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চরবাসী অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছে, বিএনপি সেই বঞ্চনার অবসান ঘটাতে কাজ করবে। গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনির বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় দরিদ্র রোগীদের জন্য সিপিপি আয়োজিত একটি চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category