• রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

উর্মিলা শ্রাবন্তীকে দুদকের তলব

জনতার দর্পণ ডেস্ক : / ২৪ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এবং দুই অ্যাডভারটাইজং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে সম্পদ ও দায়-দেনার হিসাব সরবরাহের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের এ কর্মকর্তা বলেন, আলফা আই স্টুডিও’র সহ-প্রতিষ্ঠাতা এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের মালিক শাহরিয়ার করিম ভূঁইয়া, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের (বর্তমানে- ট্রান্সকম গ্রুপের অ্যাড ফার্ম ডট বার্থ) মালিক সৈয়দ গাউসুল আলম এবং ঊর্মিলা শ্রাবন্তী করকে কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী সম্পদ ও দায়-দেনার হিসাব সরবরাহের জন্য আদেশ জারিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

দুদক আইন ২০০৪ এর ২৬ (১) অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেয়া হয়েছে। সংস্থাটি থেকে শিগগিরই নোটিশগুলো ইস্যু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category