এমপি মন্ত্রী দায়িত্ব বা ক্ষমতা নয় এটা কে আমানত মনে করেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলে মন্তব্য করেছেন বিএনপি জোটের ভোলা সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র সহধর্মিণী সায়রা রহমান আনমনা।
শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার নিজামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।
শেখ সায়রা রহমান আনমনা বলেন আন্দালিভ রহমান পার্থ আপনাদের সন্তান, আপনাদের ভাই আর আমি আপনাদের পুত্রবধূ বা ভাবি, আপনারা আমার থেকে পার্থ (আন্দালিভ রহমান পার্থ) কে ভাল চিনেন এবং জানেন।
ভোলার উন্নয়নের স্বার্থে আন্দালিভ রহমান পার্থ কে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান করেন তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, আন্দালিভ রহমান পার্থ’র মা শেখ শাহিদা রহমান, জেলা বিএনপির নেতা ইয়ারুল আলম লিটন, যুব সংহতি সভাপতি নুরে আলম টিটুপ্রমুখ।