• রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

ভোলার আলোচিত কাকলীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন 

ভোলা প্রতিনিধি। / ৩৩৬ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৮নং ওয়ার্ডের বাসিন্দা কাকলী ও তার স্বামী আকবর হোসেন এর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে শত-শত নারী-পুরুষ। 

১৪ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পরানগঞ্জ চত্তরে এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন,  কাকলী এলাকায় প্রকাশ্য দেহব্যবসা করেন, তার স্বামী মাদক ও হোন্ডা চুরির হোতা। 

এলাকার যুবক ও তরুণীদের বিভিন্ন ফাঁদে হয়রানী করে আসছে কাকলী দম্পতি। 

এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে ধর্ষণ মামলা ও মাদক দিয়ে ফাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। 

অবশেষে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। 

এ ঘটনায় কাকলী দম্পতির বক্তব্য নেওয়া চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। 

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category