• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

মন্ত্রী সভায় পার্থ না থাকায় হতাশ ভোলার মানুষ 

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য শপথের মাধ্যমে দায়িত্ব নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।  

এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন তারেক রহমান। 

বিএনপির দীর্ঘ বছরের আন্দোলন-সংগ্রামের সহযোদ্ধা ও ভোলা সদর-১ আসন থেকে দ্বিতীয় বারের মত নির্বাচিত সংসদ সদস্য, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তারেক রহমানের মন্ত্রী সভায় যে কোন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এ প্রত্যাশা ছিল ভোলাবাসীর। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুইদিন ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন ব্যারিস্টার পার্থ এমন সংবাদ ভাইরাল হলেও গতকাল মন্ত্রী সভার শপথে হ্নদয় ভেঙ্গেছে ভোলার মানুষের। 

পার্থ সমর্থকরা বার বার টিভি ও পত্রিকার সংবাদে চোখ লাগিয়ে রাখলেও কোথাও নাম দেখা যায়নি তরুণ এ এমপির। 

হতাশা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন ও করেছে অনেকে। 

ভোলা জেলার বিজেপির সিনিয়র এক নেতা জানান, তারেক রহমান প্রধানমন্ত্রী এতেই আমাদের স্বস্তি তবে আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তরুণ আন্দালিভ রহমান পার্থ কে যোগ্য স্থানে বসাবেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category