• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
কলেজের ভুলে পরীক্ষা দিতে পারলেন না এক শিক্ষার্থী বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি ​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ বিয়ে করলেন দীপ্তি চৌধুরী ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। স্বামী পলাতক ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার  শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম 

ভোলা প্রতিনিধি। / ১০৮ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা সদর আসনের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম । 

তিনি সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।  

অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী-পেশার মানুষকে।

সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত,পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মুল মন্ত্র। 

এ সময় তিনি আরো বলেন, পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category