• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

লালমোহন পৌর ৫নং ওয়ার্ডবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন রিজভী শাকিল

ভোলা প্রতিনিধি। / ১৯৬ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

লালমোহন উপজেলার পৌর ৫নং ওয়ার্ড বাসী ঈদের শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল নেতা রিজভী আহমেদ শাকিল।

গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় রিজভী আহমেদ শাকিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে।

এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। আত্মশুদ্ধির মাস রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাবো ঈদুল ফিতরে মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রিতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও মুসলমানদের ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় ।

৫নং ওয়ার্ডের সকল বাসিন্দা ও লালমোহনসহ দেশ বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি বলেন, লালমোহনের সর্বাধিক অবহেলিত ও বঞ্চিত ৫ নং ওয়ার্ডের কর্মহীন অসহায় মানুষের সেবা করার লক্ষ্যে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে লালমোহন পৌর নির্বাচনের স্বপ্ন নিয়ে মাঠে ও ময়দানে কাজ করছি। যদি ওয়ার্ডবাসী আমাকে সমর্থন করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রিয় ওয়ার্ডের প্রত্যাশিত বিজয় নিয়েই আমি ঘরে ফিরবো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category