• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জনতার দর্পণ ডেস্ক : / ৯৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে সাতটি ইভেন্টের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। 

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।

সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা সাতটি ইভেন্টের মাধ্যমে এটি শুরু করবো। পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত করা হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা ছেলেমেয়েদের ডিভাইসের আসক্তি থেকে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনতে চাই।

এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে ক্রিকেট বোর্ডসহ দেশের সব ক্রীড়া খাতকে নজিরবিহীনভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করা হয়েছিলো। 

তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে বের করে এনে একে রাজনীতিমুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।

সরকার ও বিরোধীদলীয় বেশ কয়েকজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আমিনুল হক জানান, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, এই মুহূর্তে সরকার নতুন অবকাঠামো তৈরির চেয়ে দক্ষ খেলোয়াড় তৈরির দিকে বেশি মনোযোগ দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category