• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলার মনপুরায় সাংবাদিক সজীব মোল্লার ওপর হামলা,থানায় অভিযোগ

ভোলা প্রতিনিধি। / ৯৭ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ভোলার মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সজীব মোল্লা নামে এক সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলার খবর পাওয়া গেছে।
গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সজীব মোল্লা জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার মনপুরা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি মনপুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বিকেলে মনপুরা মডেল ফার্মার মালিক পলাশ ফরাজির কাছে পেশাগত কাজে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক সজীব মোল্লা। এসময় কোনো কারণ ছাড়াই পলাশ ফরাজি ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
​প্রতিবাদ করলে সজীব মোল্লাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে দোকানের ভেতরে নিয়ে আটকে রাখা হয় এবং লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ওই সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ মনপুরা থানার ওসি ফরিদ উদ্দিন জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি, অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category