• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক 

মোঃ সোহেল : / ৯৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আট বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আমজাদ রাঢ়ী (২৮) নামের এক যুবক কে আটক করেছে পুলিশ। 

গতকাল বুধবার (২০মে)  দুপুরে রাজাপুর ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার জানান, বুধবার দুপুরে ওই কিশোরীকে প্রতিবেশী আমজাদ দোকান থেকে সিগারেট নেওয়ার জন্য ১০০ টাকা দিয়েছেন।  ওই কিশোরী সিগারেট নিয়ে দিয়ে আসার সময় আমজাদ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। 

এ সময় ওই কিশোরী ডাক-চিৎকার দিলে আমজাদ তাকে ছেড়ে দিয়েছে। 

এ ঘটনা জানাজানি হলে কিশোরীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা এবং পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে আমজাদ রাঢ়ী কে। 

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আমজাদ রাঢ়ী (২৮) এ পর্যন্ত ৪টি বিয়ে করেছে।  পরিবারের সদস্যদের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠা আমজাদ এবারো যদি আইনের গণ্ডি পেরিয়ে আসে তাহলে আরো বেপরোয়া হয়ে উঠবে বলে ধারণা এলাকাবাসীর। 

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জনতার দর্পণ কে জানান, অভিযুক্ত আমজাদ কে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা নেয়ার  প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category